ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২২ জনে মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২ জনে মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭১ জনের শরীরে। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এর আগে সোমবার (১৬ আগস্ট) বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিভাগের গত ২৪ ঘণ্টায় মধ্যে সর্বোচ্চ সাতজন মারা গেছেন খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে তিনজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।


খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন।


এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

ads
ads
ads

Our Facebook Page